এক পয়েন্টের আশায় মাঠে নামবে বাংলাদেশ
চলতি বিশ্বকাপ বাছাইয়ের আগে ওমানের বিপক্ষে খেলার অভিজ্ঞতা ছিল না বাংলাদেশের। ২০১৯ সালে নভেম্বরে ওমানের মাসকটে বাংলাদেশ ৪-১ গোলে হেরেছিল স্বাগতিকদের কাছে।
৮০ নম্বর ফিফা র্যাঙ্কিংধারী দেশ ওমান। ১৮৪ নম্বর র্যাঙ্কিংধারী দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের ব্যবধান ১০৪।দুইবারের মোকাবেলায় দু’বারই হেরেছে বাংলাদেশ।খেলাটা যেহেতু ফুটবল, আর নিজেদের সেরাটা দিতে পারলে এ খেলায় যেহেতু অঘটনও ঘটানো সম্ভব, কাজেই হাল ছাড়তে রাজি নয় বাংলাদেশ দল।আজ অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ বাছাই ও এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের খেলা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টা ১০ মিনিটে কাতারের দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচে কোন পয়েন্ট ছিনিয়ে নিতে পারে তাহলে অবাক হবার কিছু নেই। তাছাড়া আন্ডারডগ বিধায় এই ম্যাচে বাংলাদেশ দলের হারানোরও কিছু নেই।
নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া, ডিফেন্ডার রহমত, বিপলু নেই কার্ডের জন্য আর জনি থাকছেন না ইনজুরিতে। এরপরও তপুরা খানিকটা মানসিকভাবে স্বস্তিতে। আফগানিস্তান ১-২ গোলে ওমানের কাছে হেরেছে। আফগানদের এই প্রতিদ্বন্দ্বিতা মানসিকতাই তপুদের প্রেরণা।
![]() |
| বাংলাদেশ বনাম ওমান |
বাংলাদেশ আজ এক পয়েন্ট পেলেও এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফ এড়াতে পারবে না। এক পয়েন্ট অবশ্য বাংলাদেশকে প্লে অফ ড্রয়ের পটে খানিকটা সুবিধাজনক থাকতে পারে। অন্যদিকে ওমানের জন্য ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ ম্যাচটি জিতলে ওমানের এশিয়ান কাপ নিশ্চিত হওয়ার পাশাপাশি বিশ্বকাপ বাছাইও নিশ্চিত হবে।

0 মন্তব্যসমূহ