৫-০ গোলে লালমনিরহাট জেলা দলকে হারিয়ে সেমিফাইনালে কুড়িগ্রাম অ-১৭ ফুটবল দল

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস রংপুরের আয়োজনে বিভাগীয় পর্যায়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে লালমনিরহাটে জেলা অনুর্ধ-১৭ ফুটবল একাদশের সাথে ৫-০ গোলের বিশাল ব্যবধানে জয় লাভ করেছেন কুড়িগ্রাম জেলা অনুর্ধ-১৭ ফুটবল একাদশ। রংপুর জেলা স্টেডিয়াম মাঠে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনের ম্যাচে অংশগ্রহন করেন কুড়িগ্রাম জেলা অনুর্ধ-১৭ ফুটবল একাদশ এবং লালমনিরহাট জেলা অনুর্ধ-১৭ ফুটবল একাদশ। খেলার প্রথমার্ধে লিমন হোসেনের করা গোলে ১-০ তে লিড নেয় কুড়িগ্রাম জেলা পরবর্তীতে নাহিদ হাসান আরও একটি গোল করে ব্যবধানটা দ্বিগুন করেন। জবাবে প্রথমার্ধে কোন গোল আদায় করতে সক্ষম হননি লালমনিরহাট জেলা। দ্বিতীয়ার্ধে এসে রাতুল আহমেদ পরপর দুটি গোল করে কুড়িগ্রাম জেলাকে ৪-০ গোলে এগিয়ে রাখেন। দ্বিতীয়ার্ধের শেষের দিকে নিমন হোসেন আরও একটি গোল করেন ফলে ব্যবধান টা ৫-০ তে পরিনত হয়। পক্ষান্তরে লালমনিরহাট জেলা দ্বিতীয়ার্ধে এসেও কোন গোল আদায় করতে সক্ষম হননি। ফলাফল ৫-০ গোলের এক রাজকীয় জয় পান কুড়িগ্রাম জেলা অনুর্ধ-১৭ ফুটবল একাদশ।
কুড়িগ্রাম অ-১৭ ফুটবল দল
কুড়িগ্রাম অ-১৭ ফুটবল দল

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ