বাংলাদেশ প্রিমিয়ার লীগ ও বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ এর ২য় পর্বের অবশিষ্ট খেলাসমূহ পুনরায় শুরু হবে ১৪ জুলাই

Bpl football
বাংলাদেশ প্রিমিয়ার লীগ  ও বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ এর ২য় পর্বের অবশিষ্ট খেলাসমূহ পুনরায়  শুরু হবে ১৪ জুলাই
প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সিনিয়র সহ-সভাপতি জনাব আব্দুস সালাম মুর্শেদী, এমপি এর সভাপতিত্বে প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটির আওতাধীন বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০২০-২১ সম্পর্কিত উপকমিটির একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কমিটির ডেপুটি চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্তসমূহ গৃহীত হয় যে, আগামী ১৪ জুলাই ২০২১ তারিখ হতে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০২০-২১, ও "বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ ২০২০-২১ এর ২য় পর্বের অবশিষ্ট খেলাসমূহ পুনরায় আরম্ভ হবে। একই সাথে সিদ্ধান্ত নেয়া হয় যে, কোভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতির কারণে ঢাকার বাইরে খেলা আয়োজন সম্ভব নয় বিধায় ঢাকার অভ্যন্তরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও ফর্টিস ফুটবল ক্লাব লিঃ এর গ্রাউন্ডে "বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০২০-২১' এর ২য় পর্বের খেলাসমূহ ও বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে "বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ ২০২০-২১' এর ২য় পর্বের খেলাসমূহ অনুষ্ঠিত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ