কোপা আমেরিকার উদ্বোধনী দিনে জিতেছে ব্রাজিল ও কলম্বিয়া

কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে ৩-০ গোলে জিতেছে ব্রাজিল, সব সংশয় পেছনে ফেলে সোমবার বাংলাদেশ সময় ভোর তিনটায় মাঠে গড়ায় দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই। দেশে করোনাভাইরাসের নাজুক পরিস্থিতিতে এই টুর্নামেন্ট আয়োজনের বিপক্ষে ছিলেন নেইমার-কাসেমিরোরা। তবে মাঠের লড়াই শুরুর পর তারা খেলেছেন নিজেদের সর্বোচ্চটা দিয়েই।
কোপা আমেরিকার উদ্বোধনী দিনে জিতেছে ব্রাজিল ও কলম্বিয়া
কোপা আমেরিকার উদ্বোধনী দিনে জিতেছে ব্রাজিল ও কলম্বিয়া
খেলার আট মিনিটে প্রথম গোলের সুযোগ পায় ব্রাজিল। নেইমারের কর্নারে কাছের পোস্টে রিশার্লিসনের ফ্লিকে স্রেফ পা ছোঁয়ানোর প্রয়োজন ছিল কারো। কিন্তু পারেনি কেউ। ১১ মিনিটেও এগিয়ে যেতে পারত ব্রাজিল। রেনান লোদির ফ্রি কিকে হেড লক্ষ্যে রাখতে পারেননি অরক্ষিত এদের মিলিতাও। ৯ মিনিট পর দূরপাল্লার শটে গোলের চেষ্টা করেন ডানিলো। বুলেট গতির শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। ২৩ মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। নেইমারের কর্নার থেকে গোল করেন মার্কিনিয়োস। দুই মিনিট পর জালে বল পাঠান রিশার্লিসন। তবে তিনি অফসাইডে ছিলেন। ৩০ মিনিটে মিলিতাওয়ের উঁচু করে বাড়ানো বল ডি-বক্সে পেয়ে একটুর জন্য শট লক্ষ্যে রাখতে পারেননি নেইমার। বেঁচে যায় ভেনিজুয়েলা। দলের তারকা ফুটবলারদের ছাড়া দল গড়া ভেনিজুয়েলা গোলের প্রথম সুযোগ তৈরি করে ৩৯ মিনিটে। মার্তিনেসের ফ্রি কিক থেকে ফার্নান্দো আরিসতেগেইতার হেড সহজেই ফেরান গোলরক্ষক আলিসন। যোগ করা সময়ে সফরকারীদের আরেকটি চেষ্টা ব্যর্থ করে দেন তিনি। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার (২-০)। ডানিলোকে ইয়োহান কুমানা ফাউল করায় পেনাল্টি পেয়েছিল ব্রাজিল। চোট কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফেরার পর এ নিয়ে টানা তিন ম্যাচে গোল পেলেন নেইমার। ব্রাজিলের শেষ গোলটি ম্যাচের শেষ মুহূর্তে। ৮৯ মিনিটে নেইমারের পাসে গোলটি করেন বারবোসা। ব্রাজিলের শেষ তিন ম্যাচে এটি নেইমারের তৃতীয় ‘অ্যাসিস্ট।’ দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। ও দিনের অন্য খেলায় ইকুয়েডর কে ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়া ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ