ঢাকা মহানগরী ফুটবলের ৩য় ও ২য় বিভাগে থাকছে বয়স ভিত্তিক সিস্টেম

জুনিয়র ডিভিশন ফুটবল লিগে নতুন ভাবনা

ঢাকা মহানগরী ফুটবলের ৩য় ও ২য় বিভাগে থাকছে বয়স ভিত্তিক সিস্টেম
ইমরুল হাসান 
জুনিয়র ডিভিশনগুলো থেকে ঝাকে ঝাকে ফুটবলার আসুক এমনটাই চাওয়া মহানগর ফুটবল লিগ কমিটির নতুন চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি ইমরুল হাসানের। 

আগামী মৌসুমে তৃতীয় বিভাগ লিগটি অনুর্ধ্ব ১৮ হতে পারে। মহানগরী লিগ কমিটির সভায় আমরা এটি নিয়ে আলোচনা করে সিদ্ধান্তে আসব শীঘ্রই। ঘরোয়া ফুটবলে দেখা গেছে একই বছরে তৃতীয়, দ্বিতীয় বিভাগ ফুটবল হলে একই ফুটবলার দুই লিগেই খেলছেন। সেক্ষেত্রে ফুটবলার সংকট থেকেই যায়। এই প্রসঙ্গে মহানগর ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, ‘তৃতীয় বিভাগ লিগটি অ-১৮ হলে, দ্বিতীয় বিভাগ অনুর্ধ্ব ২১ হবে। ফলে এক বিভাগের ফুটবলার আরেক বিভাগে খেলতে পারবে না। সিনিয়র ডিভিশনের পরবর্তী পর্যায় যেহেতু চ্যাম্পিয়নশিপ লিগ ফলে সিনিয়র ডিভিশন উন্মুক্ত থাকতে পারে।’
ঢাকা মহানগরী ফুটবল
ঢাকা মহানগরী ফুটবল


বয়স ভিত্তিক টুর্নামেন্ট মানেই বয়স কারচুপি। দ্বিতীয় ও তৃতীয় বিভাগ বয়সভিত্তিক হলে ফুটবলার উঠে আসার ক্ষেত্র তৈরি হবে। কিন্তু সঠিক বয়স নিরুপণ করাটা হবে বড় চ্যালেঞ্জিং। এজন্য তিনি একটি সিস্টেম দাড় করাতে চান, ‘তৃতীয়, দ্বিতীয় ও সিনিয়র ডিভিশন লিগ মিলিয়ে প্রায় পঞ্চাশটির কাছাকাছি ক্লাব। এই ক্লাবগুলোতে কয়েক হাজার ফুটবলার খেলে। আমরা চেষ্টা করব খেলোয়াড়দের সকল তথ্য রাখতে। এতে অনেক বিতর্ক ও সমস্যা এড়ানো যাবে।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ