![]() |
| ছবি: আরিফ,কিরন ,উচ্ছ্বাস,জমির উদ্দিন ,ফাহিম |
অনলাইন রিপোর্টার ...
আরিফ হোসেন (উত্তর বারিধারা)
উত্তর বারিধারার এই ১৯ বছর বয়সী প্লেয়ারটি খেলেন রাইট মিডফিল্ডার অথবা রাইট উইঙ্গার হিসেবে। গত বিপিএলের পরিত্যক্ত মৌসুমের ধারাবাহিকতা বজায় রেখেছে এই মৌসুমের বিপিএলেও।গত মৌসুমে ৫ ম্যাচে ২ গোল করেছিলো আরিফ।এই মৌসুমে ১১ ম্যাচে ৩ গোলের পাশাপাশি ১ এসিস্ট আছে উত্তর বারিধারার এই টিনএজ প্লেয়ারের।
মাহমুদুল হাসান কিরন (রহমতগঞ্জ এমএফএস)
রহমতগঞ্জের এই ১৯ বছর বয়সী প্লেয়ারটি খেলেন রাইট ব্যাক হিসেবে। একই সাথে আক্রমণ এবং রক্ষনে পারদর্শী কিরন।১৫ ম্যাচে ১ গোলের পাশাপাশি ৩ টি এসিস্টও রয়েছে রহমতগঞ্জের এই টিনএজের।
নিহাত জামান উচ্ছ্বাস (আরামবাগ কেসি)
আরামবাগ কেসি এই ১৭ বছর বয়সী ইতোমধ্যেই সকলের নজরে এসেছে। ১৪ ম্যাচে ৬ গোল করেছে উচ্ছ্বাস যা কিনা এই মৌসুমে বিপিএলে এখন পর্যন্ত বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে সর্বোচ্চ। ১ম পর্বে ১১ ম্যাচে ৫ গোল করেছিলেন সেই ধারাবাহিকতায় ২য় পর্বে এখন পর্যন্ত ৩ ম্যাচে ১ গোল উচ্ছ্বাসের।
জমির উদ্দিন (বাংলাদেশ পুলিশ এফসি)
বাংলাদেশ পুলিশ এফসির ১৮ বছর বয়সী এই উইঙ্গার/মিডফিল্ডার ইতোমধ্যে তার স্কিল, পেস,ড্রিবলিং,বল কন্ট্রোলিং দিয়ে নিজের প্রতিভা প্রকাশ করেছে।বাংলাদেশ পুলিশ এফসির অন্যতম সেরা পারফর্মার জমির উদ্দিন ১৪ ম্যাচে ২ গোলের পাশাপাশি ২ টি এসিস্টও করেছে।
ফয়সাল আহমেদ ফাহিম (সাইফ স্পোর্টিং ক্লাব)
বাংলাদেশের জাতীয় দলে ডাক পেলেও এখনও জাতীয় দলের হয়ে জার্সিটা জড়ানো হয় নি সাইফ স্পোর্টিং ক্লাবের এই টিনএজের। মৌসুমের শুরু থেকেই আলো ছড়িয়েছে সাইফ স্পোর্টিং ক্লাবের এই টিনএজার।১৬ ম্যাচে ১ গোলের পাশাপাশি ৪ এসিস্ট রয়েছে তার।
বাংলাদেশ জাতীয় দলের বাইরে এই ৫ জন টিনএজ প্লেয়ার যাদের উপর নজর রাখতে পারেন যারা এই মৌসুমে নিজেদের ক্লাবের হয়ে চমৎকার পারফরম্যান্স উপহার দিয়েছে।আগামী সপ্তাহ থেকে আবারও শুরু হবে বিপিএলের বাকী রাউন্ড গুলো।আশাকরি সকলেই নিজ নিজ ধারাবাহিকতা বজায় রাখবে।

0 মন্তব্যসমূহ