এএফসি গ্রাসরুট ডে ২০২১

এএফসি গ্রাসরুট ডে ২০২১
এএফসি গ্রাসরুট ডে ২০২১

 এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এর সহযোগিতায় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর ব্যবস্থাপনায় ১৯ জুন ২০২১ তারিখ ‘এএফসি গ্রাসরুট ডে ২০২১’ মতিঝিলস্থ বাফুফে আর্টিফিসিয়াল টার্ফ মাঠে বাফুফে’র গ্রাসরুটস্ আয়োজনে অংশ নিচ্ছে শেখ রাসেল ফুটবল একাডেমীর ২৮ জন খেলোয়াড় ও ৮ জন অফিসিয়াল। 



এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এর সহযোগিতায় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর ব্যবস্থাপনায় আগামী ১৯ জুন ২০২১ তারিখ ‘এএফসি গ্রাসরুট ডে ২০২১’ মতিঝিলস্থ বাফুফে আর্টিফিসিয়াল টার্ফ মাঠসহ বাফুফে’র গ্রাসরুটস্ জোন অর্থাৎ শেখ কামাল স্টেডিয়াম-নীলফামারী, মাদারীপুর জেলা স্টেডিয়াম-মাদারীপুর এবং ভাষা শহীদ সালাম স্টেডিয়াম-ফেনী’তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বাফুফে কর্তৃক প্রণীত কোভিড-১৯ সম্পর্কিত নীতিমালা ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দর্শকহীনভাবে আয়োজন করা হবে। উক্ত ‘এএফসি গ্রাসরুট ডে ২০২১’ এ প্রতিটি জোন/জেলায় অ-৮ হতে অ-১৫ বছর বয়সী ২০০ (দুইশত) জন করে সর্বমোট ৮০০ জন কিশোর ফুটবল খেলোয়াড় উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ