কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে "জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২১ "এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন জনাব মোঃ জাকির হোসেন, এম.পি মাননীয় প্রতিমন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব সৈয়দা জান্নাত আরা, জনাব মোঃ কাজিউল ইসলাম মেয়র , কুড়িগ্রাম পৌরসভা,ডাঃমোঃহাবিবুর রহমান সিভিল সার্জন, কুড়িগ্রাম, জনাব মোঃ আহসান হাবিব নিলু ,সভাপতি প্রেস ক্লাব,কুড়িগ্রাম ।সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ রেজাউল করিম,জেলা প্রশাসক , কুড়িগ্রাম।
বালক ইভেন্ট এ চিলমারী উপজেলাকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফুলবাড়ী উপজেলা , ও বালিকা ইভেন্ট এ চ্যাম্পিয়ন হয় ভূরুঙ্গামারী উপজেলা বালিকা ফুটবল দল .
0 মন্তব্যসমূহ