বেতনের আওতায় আসছেন জাতীয় দলের ফুটবলাররা

Bangladesh National Football  Team
বাংলাদেশ ফুটবল দল
জাতীয় দলের ফুটবলারদের বেতন কাঠামোর আওতায় আনার পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গতকাল বাফুফে ভবনে কাতার যেতে না পারা পাঁচ ফুটবলারের সঙ্গে আলোচনা শেষে এই পরিকল্পনার কথা জানান বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। এত দিন কেবল ক্যাম্প চলাকালীন ন্যুনতম পকেট মানি পেয়ে আসছিলেন ফুটবলাররা। এবার সেটার অংক বাড়িয়ে মাসিক ভিত্তিতে রূপ দিতে চান বাফুফে সভাপতি। ১২ বছর ধরে বাফুফে সভাপতির দায়িত্ব পালন করছেন সালাউদ্দিন। এই সময়ে বহুবার ফুটবলারদের বেতনের আওতায় আনার কথা বলেছেন তিনি। কিন্তু তার সেসব প্রতিশ্রুতি বাস্তবে রূপ পায়নি। জাতীয় দল নিয়ে অনেক পরীক্ষার নিরীক্ষার পর তার এই বোধোদয়। ৩০ জন ফুটবলার নিয়ে পুল করে তার মধ্যে তিনটি গ্রেড করে বেতন দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ