মেয়েদের প্রিমিয়ার লিগ ফুটবলে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতল বসুন্ধরা কিংস।

এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন কিংসের মেয়েরা

 

Bashundhara kings
বসুন্ধরা কিংস

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সাবিনারা ১৮-০ গোলে জামালপুর কাচারিপাড়া একাদশকে হারিয়ে ট্রফি নিজেদের কাছে রাখার মিশন শেষ করে। ১৩ ম্যাচের সবকটি জেতা কিংসের পয়েন্ট ৩৯। শেষ দুই ম্যাচে ১ পয়েন্ট দরকার ছিল বসুন্ধরার মেয়েদের। তাদের আত্মবিশ্বাস ছিল জামালপুর কাচারিপাড়া একাদশের বিরুদ্ধে সহজেই জিতবে। তাই তো শিরোপা জয়ের উদযাপনের প্রস্তুতি নিয়েই মাঠে এসেছিল দলটি। শেষ বাঁশি বাজার পর খেলোয়াড়-অফিসিয়ালরা চ্যাম্পিয়ন লেখা জার্সি পরে বিজয়োল্লাস করতে থাকে। প্রথমার্ধে ৭-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরও ১১ বার কাচারিপাড়া একাদশের জালে বল পাঠায় সাবিনা-কৃষ্ণারা। বিশাল জয়ে সবচেয়ে বেশি ৫ গোল করেছেন কৃষ্ণা রানী সরকার। চারটি গোল সাবিনা খাতুনের ও তিনটি শামসুন্নাহার জুনিয়রের। একটি করে গোল করেছেন সানজিদা, মনিকা, আনাই মিনি ও সুমাইয়া। একটি গোল কাচারিপাড়ার আত্মঘাতী। টানা দ্বিতীয় বার চ্যাম্পিয়ন হলেও গত আসর থেকে এই আসরে গোলের দেখা কম পেয়েছে কিংস। ১১৯টি গোল করেছিলো গত আসরে এবার ১৩তম ম্যাচ পর্যন্ত করেছে ১০৭টি গোল করেছে। যার মধ্যে কৃষ্ণা রানী সরকার করেছেন সর্বোচ্চ ২৪ এবং অধিনায়ক সাবিনা খাতুন করেছেন ২১ গোল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ