কে সেরা ? আর্জেন্টিনা নাকি ইটালি ? আসছে ম্যারাডোনা সুপার কাপ !!!

Supar Cup

 

ইউরো চ্যাম্পিয়নশিপ এবং কোপা আমেরিকা, পর্দা নেমেছে দুই আসরেরই। একদিকে সেরা ইতালি অন্যদিকে আর্জেন্টিনা। এবার এই দুই সেরা দলকে নিয়ে ভিন্নকিছু ভাবছে ইউরোপ আর দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা আর কনমেবল। ২৮ বছরের অপেক্ষা শেষে কোপা আমেরিকার শ্রেষ্ঠত্ব অর্জন করে মেসিবাহিনী। একই দিনে ইতালি ইউরোর ফাইনালে পেনাল্টি শুটআউটে ইংল্যান্ডকে হারিয়ে ৫৩ বছরের ইউরো খরা কাটিয়ে ইউরোপ সেরা হয় ইতালি। তবে দুই মহাদেশীয় এই টুর্নামেন্টে শিরোপা জয়ীদের মধ্যে কে সেরা? এমন তর্ক উঠতেই পারে। আগামী মৌসুমেই এই উত্তরটাও পেয়ে যেতে পারেন ফুটবল ভক্তরা। মুখোমুখি লড়াইয়ে নামতে পারেন মেসি-কিয়েল্লিনিরা। কনমেবল ইতোমধ্যে ফিফার কাছে প্রস্তাব করেছে দুই মহাদেশীয় আসরের চ্যাম্পিয়নদের নিয়ে সুপার কাপ আয়োজনের। প্রস্তাবিত হয়েছে টুর্নামেন্টের নামও। গত বছর পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে পাড়ি জমানো ফুটবল ঈশ্বরের নামে নামকরণ করা হবে ম্যারাডোনা সুপার কাপ। তবে এ নিয়ে এখনও কোনো মন্তব্য জানায়নি ফিফা। এমনটা হলে নিশ্চয় অবসান হবে অনেক বিতর্কেরও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ