একজন ক্রীড়া বিদ্বেষী স্কুল সভাপতি আজিজুরের কান্ড!!


 একজন স্কুল সভাপতির ক্রীড়া বিদ্বেষী বিতর্কিত আচরন! স্থানীয় সূত্র হতে জানা যায় স্কুল কমিটির দায়িত্ব পাওয়ার পর হতে তিনি স্কুলে বিভিন্ন অনিয়ম করে আসছেন ক্রীড়া বিদ্বেষী এই আজিজুর রহমান।

জানা গেছে তার দীর্ঘ দিনের পরিকল্পনা অনুযায়ী সামনে কুরবানির পশুর হাট বসিয়ে ভেওলা মানিকচর স্কুল মাঠকে (ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়, চকরিয়া,কক্সবাজার) বানিজ্যিক রূপ দেওয়ার জন্য আজ (বৃহস্পতিবার) সকাল ১০ টায় স্কুল মাঠ পরিদর্শনে আসেন। ওই সময় স্কুল মাঠে স্থানীয় ছোট ছোট ছেলেদের খেলতে থাকা ফুটবল তার গায়ে লাগে, তাদের এই ঘটনাকে কেন্দ্র করে তিনি তার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য মাঠের গোলবার কেটে ফেলেন এবং জোর খাটিয়ে তাদের ফুটবলটাও কেটে ফেলেন।

এতে স্থানীয় তরুণ-প্রজন্ম, শিশু -কিশোর, ক্রীড়ামোদীদের মনে ক্ষোভ বিরাজ করছে। ভেওলা মানিকচর স্কুল মাঠ ব্যতিত আর কোন খেলার মাঠ নেই। এতদঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি আর প্রজন্ম থেকে প্রজন্মের বৈকালিক চিত্তবিনোদনের আতুড়ঘরও বটে। ভেওলা মানিকচর হাই স্কুলের খেলার মাঠের গোলবারে প্রতিটি আঘাতে তরুণ প্রজন্ম ও ক্রীড়ামোদী মানুষদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।


 স্কুল সভাপতি



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ