নারী ফুটবল লীগে জয় পেয়েছে বসুন্ধরা ;এফসি ব্রাহ্মণবাড়িয়া ও আতাউর রাহমান ভূঁইয়া কলেজ এসসি ।।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো ছয় দল।
এফসি ব্রাহ্মণবাড়িয়া এবং নাসরিন স্পোর্টস একাডেমি এর মধ্যে আজ সকাল ৮.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। ম্যাচটিতে এফসি ব্রাহ্মণবাড়িয়া ৪-০ গোলে নাসরিন স্পোর্টস একাডেমি-কে পরাজিত করে। এফসি ব্রাহ্মণবাড়িয়া এর পক্ষে সাদিয়া আক্তার ৮ ও ৮১ মিনিটে দু’টি, মায়নু মারমা ৪ মিনিটে একটি এবং সুমি ৪৩ মিনিটে একটি নিজস্ব গোল করেন।
এফসি ব্রাহ্মণবাড়িয়া
এফসি ব্রাহ্মণবাড়িয়া
বসুন্ধরা কিংস এবং কুমিল্লা ইউনাইটেড এর মধ্যে আজ সকাল ১০.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। ম্যাচটিতে বসুন্ধরা কিংস ৬-০ গোলে কুমিল্লা ইউনাইটেড-কে পরাজিত করে। বসুন্ধরা কিংস এর পক্ষে শামসুন্নাহার জুনিয়র ৫৬ ও ৯০+১ মিনিটে দু’টি, সাবিনা খাতুন, মনিকা চাকমা, তহুরা খাতুন ও ঋতুপর্না ১৫, ৬৮, ৭২ ও ৮১ মিনিটে চারটি গোল করেন।
বসুন্ধরা কিংস
আতাউর রাহমান ভূঁইয়া কলেজ এসসি এবং জামালপুর কাঁচারিপাড়া একাদশ এর মধ্যে আজ দুপুর ১২.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। ম্যাচটিতে আতাউর রাহমান ভূঁইয়া কলেজ এসসি ১১-০ গোলে জামালপুর কাঁচারিপাড়া একাদশ-কে পরাজিত করে। আতাউর রাহমান ভূঁইয়া কলেজ এসসি এর পক্ষে মার্জিয়া ১, ৭, ২০ ও ৫০ মিনিটে চারটি, মোসাম্মাৎ ইতি খাতুন ৩৭, ৩৮ ও ৪৫+৩ মিনিটে তিনটি, হালিমা আক্তার ৭০ ও ২৭ মিনিটে দু’টি এবং মোসাম্মাৎ সুরমা জান্নাত ও আনুচিং মোগিনি ৫ ও ৫৮ মিনিটে দু’টি গোল করেন।
আতাউর রাহমান ভূঁইয়া কলেজ এসসি
ছবিঃবাফুফে। আতাউর রাহমান ভূঁইয়া কলেজ এসসি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ