কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো ছয় দল।
দিনের প্রথম খেলায় অংশগ্রহণ করেন এফসি ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা ইউনাইটেড এর মধ্যে আজ সকাল ১০.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। ম্যাচটিতে এফসি ব্রাহ্মণবাড়িয়া ১-০ গোলে কুমিল্লা ইউনাইটেড-কে পরাজিত করে। এফসি ব্রাহ্মণবাড়িয়া এর শিপ্রা রানি ৪৫ মিনিটে একমাত্র গোলটি করেন।
 |
| এফসি ব্রাহ্মণবাড়িয়া |
ও ২য় খেলায় বসুন্ধরা কিংস এবং আতাউর রাহমান ভূঁইয়া কলেজ এসসি এর মধ্যে আজ দুপুর ১২.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। ম্যাচটিতে বসুন্ধরা কিংস ৩-০ গোলে আতাউর রাহমান ভূঁইয়া কলেজ এসসি -কে পরাজিত করে। বসুন্ধরা কিংস এর পক্ষে সাবিনা খাতুন ২২ ও ৩০ মিনিটে দু’টি এবং তহুরা খাতুন ৯০ মিনিটে একটি গোল করেন।
 |
| বসুন্ধরা কিংস |
এবং আজকের শেষ খেলায়
নাসরিন স্পোর্টস একাডেমি এবং সদ্যপুষ্কুরিনী যুব এসসি এর মধ্যে আজ দুপুর ২.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। ম্যাচটিতে নাসরিন স্পোর্টস একাডেমি ৫-৩ গোলে সদ্যপুষ্কুরিনী যুব এসসি-কে পরাজিত করে। নাসরিন স্পোর্টস একাডেমি এর পক্ষে সীতা রানী চন্দ্র ২৯, ৫০ ও ৭২ মিনিটে তিনটি এবং মোসাম্মৎ স্বপ্না আক্তার ও মোসাম্মৎ আইরিন ৭৯ ও ৮৯ মিনিটে দু’টি গোল করেন। অন্যদিকে, সদ্যপুষ্কুরিনী যুব এসসি এর পক্ষে তনিমা বিশ্বাস, নাসরিন আক্তার ও জয়নব বিবি রিতা ৮, ২৭ ও ৫৮ মিনিটে তিনটি গোল করেন।
 |
ছবি: বাফুফে খেলার আগে দুই দলের অধিনায়ক ও রেফারীরা |
0 মন্তব্যসমূহ