গ্রামে গ্রামে গ্রামীন ফুটবল ফেডারেশন নামক ছায়া ফুটবলের বাঁশের কেল্লা আর সুবিধাবঞ্চিত কিশোর - তরুন ফুটবলারদের অর্থনৈতিক মুক্তির বিপ্লব আর সমাজতান্ত্রিক ফুটবল ব্যবস্হা গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে এফ সি উত্তরবঙ্গের ফুটবলের টাইগাররা।
ফুটবলের প্রতিযযোগীতা আর কাপ জয়ের টার্গেট এর আগে " সুবিধাবঞ্চিত ফুটবলারদের অর্থনৈতিক মুক্তি" র বিপ্লবটাই আমাদের কাছে মুখ্য।জানি আমাদের প্রতিটি পদক্ষেপ কষ্টকর, ফুলশয্যা নয় বরং কন্টকযুক্ত।আমাদের ফুটবলাররা প্রতিটি কন্টকযুক্ত পথ অতিক্রম করার সাহস রাখে।
নিশ্চয়ই আমরা অঙ্গীকারবদ্ধ,এক সাথে পথ চলার কারন, এফ সি উত্তরবঙ্গের কোন প্রভুত্ব নেই,এটা পরিবার,যেখানে হাজারো অভিভাবকদের হাজারো সন্তান প্রকাশ্যে ও অপ্রকাশ্যে দোয়া করে এর সফলতার জন্য।
আমি গ্রামীণ ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজু,কোন নেতা ,কবি হতে আসিনি- আমি একজন সাধারন অভিভাবক হিসেবে , মৃত্যুর আগে পর্যন্ত কাজ করতে এসেছি।
আমি অনুরোধ জানাবো উত্তরের ফুটবলের সকল ভালো মানুষদের প্রতি ,আপনারা দোয়া করবেন।মনের ভেতর থেকে কোন ভাবেই এর বিপক্ষে অবস্থান নেবেন না। কেননা হাজারো সুবিধাবঞ্চিত উত্তরের শিশু, কিশোর,তরুন এবং যুবাদের স্বপ্ন দেখার এটি একটি অবকাঠামো,একটি বাঁশের কেল্লা।বাংলাদেশের প্রতিটি ফুটবল অভিভাবকের প্রতি শ্রদ্ধা ও আবেদন এই এফ সি উত্তরবঙ্গের জন্য আপনাদের ভালবাসা ও সহযোগিতা অব্যাহত রাখবেন।
-গ্রামীণ ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজু।
সভাপতি এফসি উত্তরবঙ্গ

0 মন্তব্যসমূহ